সংবাদ সম্মেলনে আসার পথে থামলেন রায়ান বার্ল। গ্যালারি থেকে দর্শকদের চিৎকার, ‘ব্রাদার, ব্রাদার... সেলফি… সেলফি..।’ দর্শকদের কাছে গিয়েও তখন ছবি তোলার আবদার মেটালেন না তিনি। তবে হাসিমুখে প্রতিশ্রুতি দিলেন, ফেরার পথে পূরণ করবেন সবার ইচ্ছা। তার কাছে গিয়ে অভিনন্দন জানাতেই দুর্বার রাজশাহীর অলরাউন্ডার চওড়া হাসিতে বললেন, ‘কী দারুণ এক জয়…!’

এমন জয়ের কারিগরদের একজন বার্ল নিজেই। রংপুর রাইডার্সের বিপক্ষে নিজের মূল কাজে তিনি ব্যর্থ, আউট হয়ে যান প্রথম বলেই। তবে বোলিংয়ে তিনি ছাড়িয়ে গেছেন সম্ভবত দলের আর নিজের প্রত্যাশাকেও। অজেয় হয়ে ওঠা রংপুরকে পরাজয়ে ডুবিয়ে নিজেদের প্লে-অফ সম্ভাবনা উজ্জ্বল করে তোলার পর সংবাদ সম্মেলনের পুরোটা সময় হাসি লেগে রইল তার চোখে-মুখে।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার ক্যারিয়ার সেরা বোলিং করেন বার্ল। সহজাত লেগ স্পিনের সঙ্গে গতির তারতম্যের মিশেলে রংপুর ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন তিনি। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় তার ঝুলিতে জমা পড়ে ৪টি উইকেট।



হ্যাঁ, রায়ান বার্ল সত্যিই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। তার বোলিং দিয়ে ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে আসা ছিল রাজশাহীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে তার ছিল অসাধারণ পারফরম্যান্স, এবার বোলিংয়ের মাধ্যমে ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। রাজশাহীর প্লে-অফে খেলার সম্ভাবনা এখনো জীবিত আছে, যা দলের জন্য বড় খবর। আপনার কী মনে হয়, রাজশাহীর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আসলেই জোরালো?