প্রধান নির্বাচক সম্প্রতি মন্তব্য করেছেন যে, তামিম ইকবালের দল থেকে অনুপস্থিতি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি বড় ক্ষতি। তিনি বলেছেন, তামিম যদি দলে থাকতেন, তাহলে দলের জন্য তা অনেক উপকারী হতো। তামিমের অভিজ্ঞতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং তার উপস্থিতি দলের জন্য একটি শক্তি হিসেবে কাজ করতো।









 


তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই হতাশ করেছে জাতীয় নির্বাচকদের। তাদের সেই হতাশা আরও বেড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড তৈরি করার সময়। তামিমের মতো একজনের অভাব অনুভব করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোববার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘোষণা করা হয়েছে ১৫ জনের দল। এর আগে সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তামিম।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানালে নিশ্চিতভাবেই এই দলে থাকতেন তিনি। নির্বাচকরা তো বটেই, তামিমকে ফেরাতে অধিনায়ক শান্তও নিজ থেকে চেষ্টা করেছেন। তবে নির্বাচক ও অধিনায়কের কোনো চেষ্টা কাজে লাগেনি। নিজের ভাবনায় অটল থেকে ৩৯১ ম্যাচের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন তামিম।